গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সনাক্ত হয়েছেন আরো ৭ হাজার ৬২৬ জন। যা একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। ৬৩ জন সহ মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৪৭ জনের।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে স্বস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Click here


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৩২৫৬ জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৬৩৯ জন।

এ সময়ে ৩৪ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৩০ টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫ টি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২.০২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৫০ শতাংশ।