পরীক্ষার্থী
পরীক্ষার্থী

 

২০১৬ সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা গুচ্ছতে আবেদন করতে চান। তারা বলেছেন, প্রাথমিক সিদ্ধান্তে ২০১৬ সালের পরীক্ষার্থীরা আবেদন করার সুযোগ এর কথা বললেও চূড়ান্ত সিদ্ধান্তে তা বাদ দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী প্রাথমিক আবেদন থেকে বাদ পড়বে।


শিক্ষার্থীরা বলেছেন, এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার জন্য। কিন্তু গুচ্ছ ভর্তি কমিটির  বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্তের জন্য বিপাকে পড়ছে শিক্ষার্থীরা। পূর্বে আবেদনের যোগ্যতা ২০১৬, ১৭ ও ১৮ সালের কথা বলা থাকলে ও চূড়ান্ত বিজ্ঞপ্তিতে শুধু ২০১৭ ও ২০১৮ সালে এসএসসিতে পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 

https://store.10minuteschool.com/books/spoken-english?aff=fbg10159
Click here


এ সম্পর্কে বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী মো. শফিকুল  ইসলাম শফি বলেছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা যদি না হতো তাহলে ২০১৬ সালের এসএসসি পাশকৃত শিক্ষার্থী ২০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ টিতে পরীক্ষা দিতে পারতাম। গুচ্ছের প্রথম টেকনিক্যাল কমিটির বৈঠকে ২০১৬ সালে  এসএসসিতে পাসকৃতদের আবেদনের সুযোগ দেওয়ার কথা বলা থাকলেও  চূড়ান্ত বিজ্ঞপ্তিতে সেটি বাদ দেওয়া হয়েছে। যেটা অমানবিক। তাই আমাদেরকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সুযোগ দেওয়া হোক।

যশোরের শ্রীবরদী কলেজের শিক্ষার্থী কাদির হোসেন হৃদয় বলেছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী অনেক গুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পেতাম। তবে এবার গুচ্ছের জন্য সেই সুযোগ আর পাবো না। বিষয়টি অমানবিক। যদিও প্রাথমিক বৈঠকে আমাদের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছিল। অবিলম্বে ২০১৬ সালে এসএসসি পাসকৃতদের আবেদনের সুযোগ দেয়ার দাবি জানাচ্ছি।

https://10minuteschool.com/skills/courses/14?aff=fbg10159
Click here


প্রসঙ্গত, গত ৩১ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ২০১৭ ও ২০১৮ সালে এসএসসি পাস ও ২০১৯ ২০২০ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা  গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন করতে পারবেন।